শামসুন নাহার হল অ্যালামনাইয়ের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি করা হয়েছে। গত শনিবার হলের মিলনায়তনে সংগঠনের সাবেক সভাপতি কাজী রোকেয়া সুলতানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আভা দত্ত এবং সাধারণ সম্পাদক বেগম শামসুন নাহার। তাঁরা দুজনই হল সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যরা অংশ নেন। বিজ্ঞপ্তি।