শামসুন নাহার হলে গোসলে ‘সিরিয়াল’
অন্যান্য হলের মতো শামসুন নাহার হলেও ধারণক্ষমতার অনেক বেশি ছাত্রী থাকছেন। ফলে যথাযথ আবাসন-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্রীরা। ছাত্রীরা জানান, এই হলে গোসল করার সময় সবচেয়ে বড় সমস্যাটি হলো ‘সিরিয়াল’ নিতে হয়। প্রথমে একজন বাথরুমে থাকলে তারপর যিনি আসবেন, সিরিয়ালে তিনি হবেন দ্বিতীয়। তারপর কেউ এলে তাঁকে সিরিয়াল নিতে হয় দ্বিতীয়জনের কাছ থেকে। তার পরেরজনকে তৃতীয় জনের কাছ থেকে। এভাবে সারতে হয় নিত্যদিনের সবচেয়ে প্রয়োজনীয় কাজটি। ছাত্রীরা জানান, অনেক সময় বাথরুম ফাঁকা পেতে কয়েক ঘণ্টা সময় লাগে। বাথরুমের সামনে বালতির দীর্ঘ লাইনও পড়ে যায়।শামসুন নাহার হলে মোট ছাত্রী প্রায় সাড়ে সাত হাজার। অথচ হলটিতে মাত্র ৭৯৪ জন থাকার ব্যবস্থা আছে। ছাত্রীরা জানান, হলে প্রায় দুই হাজার ছাত্রী থাকেন। এই হলে কর্তৃপক্ষ টাকার বিনিময়ে অতিথি হিসেবে ছাত্রীদের থাকার অনুমতি দিয়ে থাকে। তাঁদের রাখা হয় গণরুমে। এ ধরনের নয়টি গণরুম আছে মেয়েদের এই হলে। এর মধ্যে ১৪১, ২৪১, ৩৪১, ৪৪১ ও ৫৪১ নম্বর কক্ষে থাকেন ২০ জন করে। ৩৪৩, ৪৪৩ ও ৫৪৩ নম্বর কক্ষে ১০ জন করে আর ১০২ নম্বর কক্ষে থাকেন ১৬ জন। এই হলে পড়ালেখা করার ক্ষেত্রে বড় সমস্যা পাঠকক্ষের অভাব। ছাত্রীরা জানান, পাঠকক্ষে রীতিমতো চেয়ারে নাম লিখে জায়গার দখল নিয়ে রেখেছেন ছাত্রীরা।সবচেয়ে বড় রোকেয়া হলবিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সবচেয়ে বড় হল এটি। সূত্র জানায়, গত শিক্ষাবর্ষে এই হলের আধীনে মোট ছয় হাজার ৪১৭ জন ছাত্রী ছিলেন। হলটিতে আবাসনব্যবস্থা আছে মাত্র এক হাজার ৩১৪ জন ছাত্রীর। সেখানে প্রায় এক হাজার ৮০০ জন থাকছেন বলে জানান হলের ছাত্রীরা। তাঁরা জানান, এই হলেও গণরুম আছে। তবে প্রশাসনের নিয়ন্ত্রণ বেশি হওয়ায় গাদাগাদি তুলনামূলক কম মেয়েদের সব হলেই। এই হলের প্রায় সব কটি চারজনের কক্ষে ছয়জন করে থাকেন। আর গণরুম আছে দুটি (৩/ই-১ ও ৩/ই-২)। এই দুটি কক্ষের একটিতে ১৩ জন, অন্য একটিতে ২৮ জন ছাত্রী থাকেন।ফজিলাতুন্নেসায় নিচে দুজন, ওপরে একজনবেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে মাত্র ৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা আছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, হলটিতে থাকছেন প্রায় এক হাজার ছাত্রী। চারজনের কক্ষে থাকছেন ছয়-সাতজন করে। দ্বিতীয় তলার ‘মোহনা’, ১১৯, ১২০, ১২১ ও ১২২ নম্বর কক্ষ পাঁচ শয্যাবিশিষ্ট। অথচ থাকছেন ১৫ জন করে। এ জন্য এসব কক্ষে বসানো হয়েছে দ্বিতল খাট। খাটের নিচতলায় থাকেন দুজন, ওপরের তলায় একজন করে।মৈত্রী হলে দোতলা খাটবাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে মোট শয্যা মাত্র ৩৭৮টি। সেখানে থাকছেন প্রায় দেড় হাজার ছাত্রী। ছাত্রীরা জানান, এই হলে গণরুম আছে চারটি (৩, ১০৮, ১০৯ ও ১১০ নম্বর কক্ষ)। চারজনের এসব কক্ষে থাকছেন ১৭ জন করে। এসব কক্ষে দেওয়া আছে দোতলা খাট। একটি দোতলা খাটে থাকেন চারজন করে। এ ছাড়া মেঝেতেও থাকেন কয়েকজন। আর প্রায় সব খাটেই থাকেন দুজন করে। কোনো কোনো কক্ষে দোতলা খাট দিয়ে বাড়ানো হয়েছে আবাসনব্যবস্থা।