শামসুননাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন আভা দত্ত। সাধারণ সম্পাদক হয়েছেন বেগম শামসুননাহার চাঁপা। তাঁরা দুজনই হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক। গত শনিবার হল মিলনায়তনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী রোকেয়া সুলতানা রাকার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় ২৯ সদস্যের নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এতে অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যরা অংশ নেন। বিজ্ঞপ্তি।