শামসুন্নাহার পরাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ঘাসফুলের প্রতিষ্ঠাতা ও লেখিকা শামসুন্নাহার রহমান পরাণ গতকাল বুধবার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
শামসুন্নাহার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের শাশুড়ি।
মরহুমার প্রথম জানাজা গতকাল বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
মরহুমার প্রকাশিত গ্রন্থগুলো মধ্যে উপলব্ধির আঙ্গিনায়, একটি ফুলকে বাঁচাবো বলে, পুষ্প পরাগ, গল্প মঞ্জুরী, তৃণমূলের অভিজ্ঞ রমণীগণ ও মুক্তিযুদ্ধের কথা উল্লেখযোগ্য।