শামসুন্নাহার রহমানের স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমানের স্মরণসভা গত ২৯ ফেব্রুয়ারি নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সর্বস্তরের প্রেরণা হয়ে বেঁচে থাকবেন পরান রহমান। ঘাসফুলের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সমিহা সলিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। এতে আলোচনা করেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ঘাসফুলের প্রধান উপদেষ্টা পারভীন মাহমুদ। মমতার নিবার্হী পরিচালক রফিক আহমদ। ওয়াইডব্লিউসির সিনথিয়া রোজারিও। উল্লেখ্য, গত বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।