শামসুন্নাহার হল নির্যাতন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হল নির্যাতন দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার এসব কর্মসূচি থেকে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন ওই ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে।দিবসটি উপলক্ষে শামসুন্নাহার হল শাখা ছাত্র ইউনিয়ন ‘প্রতিবাদের পরিভাষা ২৩ শে জুলাই’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশ, দেয়ালিকা এবং প্রতিবাদী দেয়ালচিত্র অঙ্কনের আয়োজন করে। বেলা ১১টায় কলা ভবনের সামনে ছাত্রলীগের শামসুন্নাহার হল শাখার উদ্যোগে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘রক্তাম্বরধারিণী হব সময়ের প্রয়োজনে’ স্লোগান সামনে রেখে ওই দিন ছাত্রীদের ওপর পুলিশের হামলা ও শিক্ষার্থীদের আন্দোলন-সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।দুপুর ১২টার দিকে ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ বক্তব্য দেন।এ ছাড়া ছাত্রলীগের উদ্যোগে বিকেলে টিএসসিতে শামসুন্নাহার হলে পুলিশের হামলা এবং ওই ঘটনায় গড়ে ওঠা আন্দোলনের তথ্যসংবলিত ‘শিরোনামহীন ২৩ শে জুলাই’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব কর্মসূচি থেকে ২০০২ সালে শামসুন্নাহার হলে পুলিশের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও নতুন তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানানো হয়।