শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। আজ বেলা সাড়ে ১১টায় বনানী কবরস্থানে কবির কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে কবির পরিবারের সদস্য ও তাঁর অনুরাগীরা অংশ নেবেন।বিকেলে পরিবারের উদ্যোগে রাজধানীর শ্যামলীতে কবির বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শামসুর রাহমান স্মৃতিপরিষদের পক্ষে সম্পাদক কবি মুহাম্মদ সামাদ এসব তথ্য জানান।কবি শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির আন্দোলন ও সংগ্রামের গৌরবদীপ্ত অনেক অধ্যায়ের কথাও তিনি তুলে ধরেছেন তাঁর কবিতায়। ৬০টি কাব্যসহ তাঁর প্রকাশিত গ্রন্থ শতাধিক। দৈনিক বাংলার সম্পাদক হিসেবে কাজ করেছেন।