শামসুল আলমের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক শামসুল আলমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন প্রথম আলোর টেকনাফ বন্ধুসভার সদস্যরা।
গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এক স্মরণসভায় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। চিহ্নিত সন্ত্রাসীদের হাতে খুন হওয়া শিক্ষকের স্মরণসভায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।
কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানান।
শামসুল আলমের ছাত্র গিয়াস উদ্দিন জানান, ‘যেকোনো অনুষ্ঠানে স্যারকে পাশে পেয়েছি, এমনকি দাওয়াত না করলেও তিনি আমাদের সঙ্গে থাকতেন। স্যারের কাছে আমরা চিরঋণী।’ অন্যদিকে, কলেজের সম্মেলনকক্ষে বন্ধুসভার সাবেক সভাপতি সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।