শামারুখ হত্যা মামলায় স্বামী হুমায়ুনের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলি ফ্যামিলির চিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যা মামলায় তাঁর স্বামী হুমায়ুন সুলতানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হুমায়ুনের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ-টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তাঁর জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বণিক। তিনি প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আদেশের মধ্য দিয়ে হুমায়ুনের জামিন বহাল থাকল।

গত ২ মার্চ ওই মামলায় যশোর-৫ আসনের সরকারদলীয় সাবেক সাংসদ খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতানের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এরপর ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। ৪ মার্চ চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় ৯ মার্চ আপিল বিভাগ তাঁর জামিন স্থগিত করেন। পাশাপাশি ১ এপ্রিলের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।