শামিমকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিমপাড়ার মরহুম গোলাম মোস্তফার ছেলে তৌফিকুর রহমান শামিম (৩০)। পাঁচ বছর বয়সে তিনি মা-বাবাকে হারান। জীবিকার তাগিদে তিন বছর আগে পাড়ি জমান সৌদি আরব। গত মে মাসে জানা যায়, শামিমের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। উপার্জিত অর্থ দিয়ে সৌদি আরবেই চলছিল চিকিত্সা। অর্থাভাবে দেশে ফিরে আসেন। স্বজনেরা ঢাকায় তাঁর চিকিত্সা শুরু করেন। চিকিত্সকেরা জানান, শামিমকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন অন্তত ১২ লাখ টাকা। নয়তো ডায়ালাইসিস করা অব্যাহত রাখতে হবে। এতদিন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সহযোগিতায় শামিমের চিকিত্সা চলছিল। তাদের পক্ষে আর চিকিত্সা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতাই বাঁচিয়ে রাখতে পারে শামিমকে। ফিরিয়ে দিতে পারে তাঁর আগের স্বাভাবিক জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা: আল ওয়াদুদ, চলতি হিসাব নম্বর: ৬৮৮৫৯, ইসলামী ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।