শামিয়ানা টাঙিয়ে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দুই শতাধিক ছাত্রছাত্রী খোলা মাঠে শামিয়ানার নিচে বসে পরীক্ষা দিয়েছে। এ চিত্র উপজেলার বেখৈরহাটী এন কে উচ্চবিদ্যালয় কেন্দ্রের।ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রসচিব আফতাব উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, স্থানসংকুলান না হওয়ায় খোলা মাঠে শামিয়ানা টাঙিয়ে পরীক্ষা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শুরু থেকে শেষদিন গতকাল সোমবার পর্যন্ত এভাবে কষ্ট করেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৪ জন। এর মধ্যে ৭৮৪ জনের জন্য বিদ্যালয়ের ভবনে স্থানসংকুলান হলেও বাকি ২৮০ জন পরীক্ষার্থীর আসন নিয়ে বিপাকে পরে কেন্দ্র কর্তৃপক্ষ। এ অবস্থায় পরে ওই ২৮০ জন পরীক্ষার্থীর জন্য বিদ্যালয় মাঠে শামিয়ানা টাঙিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়।