শামীনুরের দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা মো. শামীনুর রহমানের দুটি কিডনিই নষ্ট। এ ছাড়া তিনি হূদরোগ সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, শামীনুরকে বাঁচাতে যত দ্রুত সম্ভব তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ ছাড়া হূদরোগ সমস্যার জন্য পেসমেকার বসাতে হবে। এ জন্য অনেক টাকার প্রয়োজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় এত দিনের চিকিৎসায় তাঁর প্রায় সব সম্বল শেষ হয়ে গেছে। এ অবস্থায় শামীনুরের জীবন বাঁচাতে তাঁর পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শামীনুর রহমান, ব্যাংক হিসাব নম্বর-০১২৬১০১০০০০২৪৩১৪, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।