শামীম ওসমান অসুস্থ রাজনীতি করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম বলেছেন, শামীম ওসমান অসুস্থ রাজনীতি করেন। তাঁর অসুস্থ রাজনীতি নারায়ণগঞ্জের মানুষ প্রত্যাখ্যান করেছেন। গত শনিবার আড়াইহাজারে প্রধানমন্ত্রীর বক্তৃতা যখন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল সরাসরি প্রচার করছিল, তখন রহস্যজনক কারণে নারায়ণগঞ্জ শহর, পাশের বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এসব এলাকায় স্যাটেলাইট কেব্ল লাইনের ব্যবসা নিয়ন্ত্রণ করেন শামীম ওসমানের ক্যাডাররা। কারা প্রধানমন্ত্রীর বক্তৃতা সম্প্রচারে বাধা সৃষ্টি করেছে, তা তদন্ত করে দেখা উচিত।নজরুল ইসলাম গত শনিবার আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানকে প্রধানমন্ত্রীর জনসভায় বক্তৃতার সুযোগ দেননি এমন অভিযোগ ওঠার পর তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন।নজরুলকে দোষারোপ: গত সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অনুগত নেতা-কর্মী ও ক্যাডারদের নিয়ে রুদ্ধদ্বার সভা করেন শামীম ওসমান। সভায় উপস্থিত একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, আড়াইহাজারে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে বক্তৃতা করার সুযোগ না পাওয়ায় শামীম ওসমান তড়িঘড়ি করে এ সভা ডাকেন। সভার আগেই তিনি টেলিফোনে কয়েকজন বিশেষ অনুগতকে নির্দেশ দেন, তাঁরা যেন তাঁদের বক্তৃতায় এসব অভিযোগ করেন। শামীম ওসমান তাঁর বক্তব্যে অভিযোগ করেন, সাংসদ নজরুল ইসলাম পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাঁকে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে বক্তৃতা করতে দেননি। সভায় উপস্থিত শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান বৈঠকের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শামীম ওসমানসহ জেলার সব থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে প্রধানমন্ত্রীর জনসভায় বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া উচিত ছিল। সাংসদ নজরুল ছিলেন জনসভার সার্বিক দায়িত্বে। তৃণমূলের নেতারা বক্তব্য দিতে না পারায় ক্ষোভের সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। বিষয়টি প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আগামী ২১ থেকে ২৫ অক্টোবর জেলা সদরে প্রধানমন্ত্রীকে নিয়ে দলীয় জনসভা আয়োজনের অনুমতি চাওয়া হবে।নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, মঞ্চে কে উঠবেন তা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী। সব থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জনসভায় এসেছেন।