শামীম ওসমানকে গ্রেপ্তার দাবিতে ৩৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদে শিক্ষক, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, নৃবিজ্ঞানী, আইনজীবী, আলোকচিত্রী, শ্রমিকনেতা ও চলচ্চিত্র নির্মাতাসহ ৩৩ জন বিশিষ্ট নাগরিক গতকাল রোববার যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ওই হত্যার ঘটনায় ‘অভিযুক্ত’ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, তানভীরের বাবা রফিউর রাব্বি আশির দশক থেকে নারায়ণগঞ্জের সব প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর ১৭ বছর বয়সী ছেলে তানভীর ৬ মার্চ নিখোঁজ হয়। ৮ মার্চ শীতলক্ষ্যার পাড়ে তার লাশ পাওয়া যায়। তানভীরের বাবা রফিউর রাব্বি এই হত্যাকাণ্ডের জন্য নারায়ণগঞ্জের ‘গডফাদার’ হিসেবে পরিচিত শামীম ওসমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বিবৃতিদাতা ৩৩ নাগরিক মনে করেন, রাব্বির প্রতি দীর্ঘদিনের আক্রোশের ফলেই তাঁর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক নাসিম আখ্তার হুসাইন, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, আলোকচিত্রী শহীদুল আলম, শিল্পী ঢালী আল মামুন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, আলোকচিত্রশিল্পী দিলারা বেগম প্রমুখ।