নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে পালিয়ে যেতে সহায়তাঁ দেওয়ার অভিযোগে সাংসদ শামীম ওসমানকে গ্রেপ্তাতাঁরের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা৷ গতকাল রোববার তাঁরা পৃথকভাবে এ দাবি জানান৷
এদিকে এ হত্যাকাণ্ডের গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল সম্মিলিত আইনজীবী পরিষদ, জাতীয়তাঁবাদী আইনজীবী ফোরাম, জেলা আইনজীবী সমিতি পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে৷
বেলা একটার দিকে সমাবেশ শেষে জেলা আইনজীবী সমিতির সামনে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সঙ্গে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ফোনালাপ শুনে আমরা স্তম্ভিত৷ ফোনালাপের প্রতিক্রিয়ায় গত শুক্রবার সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছেন, “র্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তাতাঁ আমাকে (শামীম ওসমানকে) হুমকি দিয়ে বলেছেন, আমরা যদি না বাঁচি, আপনিও বাঁচতে পারবেন না৷” তাঁর এই বক্তব্য থেকেই আমরা স্পষ্ট বার্তাতাঁ পাই৷ যদিও আমরা প্রথম থেকেই বলে আসছি, র্যাবের কিছু কর্মকর্তাতাঁ ওই অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত৷ র্যাবের ওই কর্মকর্তাতাঁর মন্তব্যে পরিষ্কার হয়, শামীম ওসমানও ওই ঘটনার সঙ্গে জড়িত৷ কোনো জনপ্রতিনিধি আইনের ঊর্ধ্বে নন৷ আমাদের দাবি, শামীম ওসমানকে আইনের আওতাঁয় এনে জিজ্ঞাসাবাদ করা হোক৷’
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাতজনকে অপহরণ শেষে হত্যার ঘটনার পর শামীম ওসমান বিভিন্ন টেলিভিশনের টক শোতে গেছেন৷ কিন্তু কোথাও তিনি বলেননি যে ঘটনার পর নূর হোসেনের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছিল। অডিও ফাঁস হয়ে যাওয়ার পরই এ বিষয়ে মুখ খুলেছেন তিনি৷ সারা দেশের মানুষ জানে এবং বিশ্বাস করে যে নূর হোসেনকে শামীম ওসমানই পালিয়ে যেতে সহযোগিতাঁ করেছেন৷ তাঁই তাঁকে অবিলম্বে গ্রেপ্তাতাঁর করা হোক৷
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ফোনালাপে সাত খুনের ঘটনায় শামীম ওসমানের সম্পৃক্ততাঁর বিষয়টি স্পষ্ট হয়েছে৷ তাঁকে অবিলম্বে গ্রেপ্তাতাঁর করে রিমান্ডে নিলে নূর হোসেনের অবস্থান জানা যাবে। শামীম ওসমান এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাঁ, নাকি সহযোগী, নাকি মূল পরিকল্পনাকারী, তাঁ-ও পরিষ্কার হবে৷
বাসসের উপবার্তাতাঁ প্রধান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, সাত খুনের মামলার প্রধান আসামির সঙ্গে যোগাযোগ থাকা, তাঁকে আশ্বস্ত করা এবং পালিয়ে যেতে সহযোগিতাঁ করায় শামীম ওসমানকে অবশ্যই গ্রেপ্তাতাঁর করতে হবে৷
জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘সাত খুনের পর শামীম ওসমানের সঙ্গে নূর হোসেনের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং এখনো আছে। এ কথা আমরা আগেও বলেছি, এখনো বলছি৷ নূর হোসেনকে দিয়ে শামীম ওসমানই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷ তাঁকে শিগগির গ্রেপ্তাতাঁর করা হোক৷’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, সাতজনকে অপহরণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীকেও শামীম ওসমান ঘটনা জানিয়েছিলেন বলে দাবি করেছেন৷ তাঁর এ দাবি সত্য হলে শামীম ওসমান প্রধানমন্ত্রীকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছেন৷
২৭ এপ্রিল ওই সাতজনকে অপহরণ করা হয়৷ ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়৷