শামীম ওসমানের নিরাপত্তায় পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের আলোচিত সাংসদ শামীম ওসমানকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ওসমান গতকাল শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি পিকআপ ভ্যানের পাহারায় শহরের চাষাঢ়ায় অবস্থিত রাইফেল ক্লাবে যান। তিনি কয়েক ঘণ্টা অবস্থান করার পর রাইফেল ক্লাব ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন,‘নারায়ণগঞ্জে যে কেউ নিরাপত্তা চাইতে পারে। পুলিশ মনে করলে যে কাউকে নিরাপত্তা দেওয়া হবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহরণের ঘটনার পর শামীম ওসমান নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে তিনি নিজের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পরই তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।