শামীম ওসমানের ফাঁসির দাবিতে মিছিল
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসািম নূর হোসেনের সঙ্গে স্থানীয় সাংসদ শামীম ওসমানের ফোনালাপের অডিও টেপ প্রকাশের পর ওই সাংসদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার রাতে সিদ্ধিরগঞ্জে মিছিল হয়েছে।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ নিহত কাউন্সিলর নজরুল ইসলামের বাড়িতে সমবেদনা জানাতে গেলে কাউন্সিলরসহ নিহত সাতজনের স্বজনেরা মিছিল করেন৷ সাত খুনের ঘটনার পর শামীম ওসমানের বিরুদ্ধে এটাই প্রথম কোনো মিছিল।
আলোচিত সাত খুনের ঘটনায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিভিন্ন মহল থেকে শামীম ওসমানকে পরোক্ষভাবে দায়ী করে হচ্ছে৷
এরশাদ গতকাল বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় তাঁর দলের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্মরণে নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন৷ পরে রাত আটটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে কাউন্সিলর নজরুলের বাড়িতে যান। এ সময় নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম, ভাই আবদুস সালাম, নজরুলের সঙ্গে নিহত বন্ধু মনিরুজ্জামান স্বপন, সহযোগী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও গাড়িচালক জাহাঙ্গীর আলমের স্বজনেরা উপস্থিত ছিলেন। সেখানে আধা ঘণ্টা অবস্থান করে নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানান এরশাদ৷
একপর্যায়ে এরশাদের উপস্থিিততে শামীম ওসমানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন নিহতের স্বজনেরা৷ স্লোগান দেন নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলামও। একই সঙ্গে তাঁরা নূর হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন। এ সময় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
নিহতের স্বজনেরা এরশাদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা গ্রেপ্তার হলেও নারায়ণগঞ্জে কেন সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে না। শামীম ওসমানই খুিনদের গ্রেপ্তারে বাধা। তাঁকে গ্রেপ্তার করলেই খুিনরা গ্রেপ্তার হবে। এরপরই স্লোগান শুরু হয়, ‘শামীম ওসমানের ফাঁসি চাই/ দিতে হবে, গডফাদার নূর হোসেনের ফাঁসি চাই/ দিতে হবে। নারায়ণগঞ্জের মাটিতে/ গডফাদারদের ঠাঁই নাই।’
উল্লেখ্য, অপহরণের তিন দিন পর গত ৩০ এপ্রিল কাউন্সিলর নজরুলসহ সাতজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।
‘সরকার দায় এড়াতে পারে না’: সাত খুনের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন এরশাদ৷ গতকাল নারায়ণগঞ্জে জাতীয় পার্টির প্রয়াত সাংসদ নাসিম ওসমানের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ ছাড়াও ফেনী ও লক্ষ্মীপুরে রক্ত ঝরছে৷ নারায়ণগঞ্জের মাটিতে রক্তের দাগ লেগেছে৷ আমরা আর রক্ত চাই না৷’
জেলা জাসদের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে শোকসভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও নাসিম ওসমানের ছোট ভাই শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ, জেলা ন্যাপ সভাপতি এম এ ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন৷