শামীম ওসমানের সেই মহড়ার কর্মসূচি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়া ৎ আইভী আগামীকাল ১ ডিসেম্বর নগর ভবনের দায়িত্ব গ্রহণ করবেন। আইভী দায়িত্ব গ্রহণের দিন শহরে এক লাখ লোকের সমাগম ঘটিয়ে নিজের শক্তি প্রদর্শনের কর্মসূচি দিয়েছিলেন পরাজিত প্রার্থী শামীম ওসমান। কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই কর্মসূচি স্থগিত করেছেন।শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শহর আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা প্রথম আলোকে বলেন, ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসবেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে এই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।শামীম ওসমান গত ২৩ ডিসেম্বর শহরের উত্তর চাষাঢ়ায় পৈতৃক বাড়িতে তাঁর অনুগতদের নিয়ে এক সভায় ওই কর্মসূচি দিয়েছিলেন।