শামীম ওসমানেরা অপপ্রচারে লিপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার চাওয়াকে বাধাগ্রস্ত করতে ও ত্বকীর প্রকৃত খুনিদের থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে অপপ্রচারে লিপ্ত শামীম ওসমান ও তাঁর অনুগতরা।
গতকাল সোমবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, শামীম ওসমান অনুগতদের দিয়ে একদিকে তাঁদের কর্মসূচির দিনই নানা কর্মসূচি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছেন। অপরদিকে মিথ্যা ও বানোয়াট সব তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের দৃষ্টি ত্বকীর প্রকৃত খুনিদের থেকে অন্যদিকে ফেরানোর অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন। ৭ ফেব্রুয়ারি সকালে ত্বকী মঞ্চের কর্মসূচিতে শহীদ মিনারে রাখা বঙ্গবন্ধুর ছবি ঢেকে দেওয়ার অভিযোগ তোলা হয়। কয়েকটি সংবাদপত্রে এই মর্মে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মহিলা লীগ।
ত্বকী মঞ্চ জানায়, ৫-৭ ফেব্রুয়ারি শহীদ মিনারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি ঢেকে অনুষ্ঠান করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। স্থানীয় পত্রিকার মাধ্যমে নগরবাসী ওই ছবি দেখেছে।