শামীম চৌধুরী বেতারের মহাপরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য এ কে এম শামীম চৌধুরী গতকাল সোমবার বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন। বিসিএস ১৯৮২ ব্যাচের সদস্য শামীম চৌধুরী এর আগে বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তথ্য বিবরণী।