শামীমের বক্তব্যের প্রত্যাহার চাইল ডিআরইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যম ও সাংবাদিকদের সম্পর্কে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ মঙ্গলবার বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ জামাল হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা পেশাকে জড়িয়ে শামীম ওসমানের বক্তব্য অসত্য, মানহানিকর ও চরম বিদ্বেষমূলক।একজন সাংসদের এ ধরনের বক্তব্য ও অশ্লীল গালিগালাজ অত্যন্ত দুঃখজনক।তাঁর আচরণ ও উচ্চারণে শুধু নিজেরই নয়, সংসদের মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে।বিবৃতিতে অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।