শামুক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকত থেকে গতকাল শুক্রবার সকালে নিষিদ্ধ ৩০০ বস্তা শামুকসহ একটি জিপ গাড়ি জব্দ করেছে পুলিশ।
সমুদ্রসৈকত থেকে গভীর রাতে এসব শামুক আহরণ করে গাড়িতে কক্সবাজার পাচার করা হচ্ছিল। সৈকত থেকে শামুক-ঝিনুক আহরণ পরিবেশ আইনে নিষিদ্ধ।
অভিযানে নেতৃত্বদানকারী ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাঈদ মিয়া বলেন, গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই শামুক জব্দ করা হয়।