শামুক-ঝিনুক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের একটি দল গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ৮৮০ কেজি শামুক-ঝিনুক জব্দ করেছে। টেকনাফের ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, ওই ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকা থেকে জব্দ করা শামুক-ঝিনুকের দাম হবে প্রায় পাঁচ লাখ টাকা। শামুক-ঝিনুকগুলো গতকাল বিকেল চারটার দিকে পরিবেশ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।