শামুকখোল পাখি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামুকখোল প্রজাতির পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্বাধীন জীবন নামের সংগঠনের লোকজন। ছবিটি গতকাল রোববার রাতে তোলা। ছবি: সাজেদুল আলম
শামুকখোল প্রজাতির পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্বাধীন জীবন নামের সংগঠনের লোকজন। ছবিটি গতকাল রোববার রাতে তোলা। ছবি: সাজেদুল আলম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শামুকখোল প্রজাতির একটি পাখি আহত অবস্থায় উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ধুবিল ইউনিয়নের তালতলা এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।


পরিবেশকর্মী দলিলুর রহমান জানান, গতকাল বিকেলে এলাকার কয়েকজন কিশোর একঝাঁক শামুকখোল পাখির মধ্যে বাটুল দিয়ে আঘাত করলে পাখিটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজনের হাতে ধরা পড়া পাখিটি দেখে তিনি পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের নেতৃবৃন্দকে খবর দেন। রাতেই সংগঠনের নির্বাহী সভাপতি আবদুর রাজ্জাক ও সদস্য আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পশু চিকিৎসকের পরামর্শ মোতাবেক পাখিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত অবস্থায় উদ্ধার হওয়া শামুকখোল পাখি। ছবিটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার রাতে তোলা। ছবি: সাজেদুল আলম
আহত অবস্থায় উদ্ধার হওয়া শামুকখোল পাখি। ছবিটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার রাতে তোলা। ছবি: সাজেদুল আলম

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পশু চিকিৎসক আমির হামজা বলেন, স্বাধীন জীবন সংগঠনের সদস্যরা প্রায়ই আহত অবস্থায় পশুপাখি নিয়ে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয় বলে জানান তিনি।

সংগঠনটির নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, পাখিটি উড়ার মতো সুস্থ হলেই অবমুক্ত করা হবে।