শামুকের বিকিকিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন বিল থেকে শামুক সংগ্রহ করেন স্থানীয়রা। সেই শামুক হাটে বিক্রি হয়। চিংড়ির খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এই শামুক। এভাবে শামুক বিক্রি করে এক শ্রেণির মানুষ তাদের জীবিকা নির্বাহ করে।

বেচাকেনার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার খোকসা রেলস্টেশনের কাছে শামুকের এই হাট বসে।

দুপুর থেকে শামুক বেচাকেনা চলে। প্রতি বস্তা শামুকের দাম ৩০০ টাকা।

ব্যবসায়ীদের ভাষ্য, এই শামুক ভেঙে ছোট ছোট করে চিংড়িঘেরে খাদ্য হিসেবে দেওয়া হয়।