শারজায় এক বাংলাদেশি ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শুক্রবার আল নাব্বা এলাকায় ওই বাংলাদেশির নিজ বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত নয়টায় ঘটনা সম্পর্কে তাঁরা অবহিত হন। এরপর পুলিশ সদস্য এবং চিকিৎসকেরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খালিজ টাইমস।