শারজার উপকূলে ডুবে মৃত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি উপকূলে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়া দুই বংলাদেশি তরুণের পরিচয় মিলেছে। তাঁরা হলেন ওমর আবু হুসেইন (১৮) ও তাঁর চাচাতো ভাই মোহাম্মদ আলী (১৯)।ওমর হোসেনের বাবার নাম আবু হোসেন। শারজাতেই ওমরের জন্ম। চার ভাই ও ছয় বোনের মধ্যে ওমর সবার ছোট। মোহাম্মদ আলীর বাবার নাম হোসেন সিদ্দিক। উভয় পরিবারই ৩০ বছর ধরে আমিরাতে বাস করছে।গত বৃহস্পতিবার শারজার কোরাল বিচ হোটেলের অদূরে সমুদ্রের উপকূলে চার বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মোহাম্মদ আলী ও ওমর আবু হুসেইন ডুবে যান। নিহত দুজনের পরিবার জানায়, সংযুক্ত আরব আমিরাতেই দুই তরুণের লাশ দাফন করা হবে। খালিজ টাইমস।