শারজায় দুই বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে শারজার কিং ফয়সাল সড়কে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়। খবর গালফ নিউজের।
নিহত এক বাংলাদেশির পরিচয় কেবল ‘এমএইচএ’ (৪০) হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর মরদেহ প্রথমে কুয়েতি হাসপাতালে নেওয়া হয়। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপর বাংলাদেশির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর দ্রুত আল কাসেমি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।