শারদ পাওয়ার ঢাকায় আসছেন, ইউনূসের সঙ্গে বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার তিন দিনের সফরে কাল বৃহস্পতিবার ঢাকা আসছেন। সফরকালে সামাজিক ব্যবসা বিষয়ে বিস্তারিত জানতে তিনি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টারের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই সফরে শারদ পাওয়ারের সঙ্গী হিসেবে থাকবেন মহারাষ্ট্র রাজ্যের পল্লী উন্নয়নবিষয়ক মন্ত্রী জয়ন্ত পালিত, ওই রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষাবিষয়ক মন্ত্রী রাজেশ অঙ্কুশরাও তোপ এবং লোকসভার সদস্য সুপ্রিয় সুলে।শারদ পাওয়ার আগামী শুক্রবার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে সামাজিক ব্যবসা কার্যক্রম শুরু করার ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এই সফরে আসছেন শারদ পাওয়ার ও তাঁর সফরসঙ্গীরা।