শারদীয় দুর্গোৎসবে আজ মহাষ্টমী, রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে আজ শুক্রবার মহাষ্টমী। আজ রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা।দুর্গোৎসবের দ্বিতীয় দিনে গতকাল সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় মহাসপ্তমী উদ্যাপিত হয়েছে।অন্যান্য বছরের মতো এবারও মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারীপূজায় আজ সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে। মিশনের মহারাজেরা জানান, ইতিমধ্যে কুমারীপূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেবীর আসনে বসানোর জন্য পাঁচজন কুমারীকে আগেই নির্ধারণ করে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে আজ সকালে কুমারী নির্বাচন করা হবে।আজকের কুমারীপূজা নিয়ে রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ মহারাজ স্থিরাত্মানন্দ জানান, নারী মায়ের প্রতীক। এ কারণে কুমারী নারীকে মাতৃজ্ঞানে পূজা করা হবে, যাকে বলা হয় কুমারীপূজা। গতকাল পুরান ঢাকার অনেক এলাকায় বিদ্যুৎ-সংকটের কারণে শাঁখারীবাজার, তাঁতীবাজার ও স্বামীবাগে মহাসপ্তমীর সন্ধ্যারতিতে বিঘ্ন ঘটেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকক্ষ: স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে। মন্ত্রণালয়ের ৩১৩ নম্বর কক্ষে স্থাপিত এই নিয়ন্ত্রণকক্ষ আগামী রোববার পর্যন্ত চালু থাকবে। নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর ৭১৬৮২০৮, ফ্যাক্স নম্বর ৭১৬২৭৫৩।