রাজধানীর শেখদী আবদুল্লাহ মোল্লা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমিন সারোয়ার সুচি (১৫) দীর্ঘ ছয় বছর ধরে মেরুদণ্ডের টিউমারে আক্রান্ত। বর্তমানে অনেকটাই পঙ্গু অবস্থায় বিছানায় দিন যাপন করছে সে। মেধাবী সুচির স্বপ্ন ছিল উচ্চশিক্ষা লাভ করে নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু ভাগ্যের পরিহাসে জটিল অসুস্থতায় সে স্বপ্ন পরিণত হয়েছে এখন দুঃস্বপ্নে। এদিকে দীর্ঘ এতটা বছর দেশে-বিদেশে চিকিৎসা করাতে গিয়ে মেয়েটির পরিবার এখন সর্বস্বান্ত। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এর জন্য খরচ হবে প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু তার অসহায় পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা কিছুতেই সম্ভব না। এ অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি মেয়েটির চিকিৎসায় এগিয়ে আসার জন্য আকুল আবেদন করেছেন তার মা। সাহায্য পাঠানোর ঠিকানা: ফরিদা ইয়াসমিন, হিসাব নম্বর ৪১২.৩১০.০০১.৫৮৮, বাংলাদেশ কৃষি ব্যাংক, শনির আখড়া শাখা; হিসাব নম্বর ১১৯.৩৬৫.০৫৬.৯০২২, আইএফআইসি ব্যাংক, শনির আখড়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।