শার্শা-চৌগাছার মাদক সিন্ডিকেটের প্রধান একছের আলী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা ও চৌগাছা এলাকার মাদক ব্যবসার সিন্ডিকেটের প্রধান একছের আলী (৪৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চৌগাছা উপজেলার কাবিলপুর বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।একছের আলীর বাড়ি চৌগাছার কাবিলপুর গ্রামে। তিনি শার্শা ও চৌগাছার মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। নিজেকে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে দাবি করেন তিনি।যশোর ডিবির ওসি হুমায়ুন কবীর জানান, একছের আলী হলেন যশোরের বড় মাপের মাদক ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।