শার্শা থেকে শিশু অপহরণ, নড়াইলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে অপহৃত শিশুকে গতকাল রোববার ভোরে নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের মধুরগাতি গ্রামের রাজু মৃধা (২৫) ও তাঁর সহযোগী পাশের চাকই গ্রামের শরিফ শেখ (৩০)৷
বেনাপোল বন্দর থানার পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শার্শার পুটখালী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির আঙিনা থেকে তাঁর চার বছর বয়সের ছেলে শামীমকে অপহরণ করা হয়৷ রাত নয়টার দিকে এক মুঠোফোন নম্বর থেকে মোহাম্মদ আলীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়৷ রাতেই তিনি থানায় মামলা করেন৷
মোহাম্মদ আলী পুটখালী এলাকায় গরুর ব্যবসা করেন৷ গ্রেপ্তার হওয়া রাজুসহ কয়েকজন তাঁর গরু আনা-নেওয়ার রাখাল হিসেবে কাজ করতেন৷