শার্শায় পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামে পানিতে ডুবে রিমি ও ঝিমি নামের যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিমি ও ঝিমি ধলদা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শহিদুলের সাড়ে তিন বছরের যমজ মেয়ে রিমি ও ঝিমি সকাল আটটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁদের লাশ দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে।
এ ব্যাপারে শার্শা উপজেলার উলাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘খেলতে গিয়ে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যুর কথা শুনেছি।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।