প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর বর্ধিত কর প্রত্যাহার ও সিগারেটের চতুর্থ স্ল্যাব বাতিলের দাবিতে গতকাল রোববার সকালে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়৷ যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়৷ পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়৷