শার্শায় শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে সেলিনা খাতুন (১০) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার গ্রামের একটি খাল থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়৷
নিহত সেলিনা খাতুন বসতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী৷ তার বাবার নাম আবদুল কাদের৷ ঘটনাটিতে জড়িত থাকার সন্দেহে জাকির হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জাকির বসতপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে লোকজন গ্রামের একটি খালে সন্দেহজনক কিছু মোড়ানো একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷ পরে পুলিশ বস্তাটি উদ্ধার করে ভেতর থেকে সেলিনার লাশ পায়৷ ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ লাশের গলায় জখমের চিহ্ন ছিল৷
শার্শা থানার ওসি কবির হোসেন দাবি করেন, গ্রেপ্তারকৃত জাকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি শিশুটিকে ধর্ষণ করেছেন৷ পরে চিনে ফেলায় তাঁকে হত্যা করে লাশ বস্তায় ভরে খালে ফেলে দেন৷