শালিখায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়ায় আড়পাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের কাছে রাস্তার পাশ থেকে পুলিশ গতকাল বুধবার সকালে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে ওই যুবককে স্থানীয় লোকজন কেউ চিনতে পারছে না। ওই যুবকের পরনের লুঙ্গি দিয়ে তাঁকে স্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লুঙ্গিটি তাঁর গলায় পেঁচানো অবস্থায় ছিল। তাঁকে অন্য কোনো জায়গা থেকে এখানে এনে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে শালিখা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।