শাল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বসবাসরত শাল্লা উপজেলাবাসীর সংগঠন ‘শাল্লা উন্নয়ন পরিষদ’-এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে নগরের মেডিকেল রোড এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস, অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দাশরায়, জগদীস দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চৌধুরী আবদুল্লাহ আল হোসাইনী, সুমনকুমার দাশ, রান্টু লাল দাস ও নেহার বেগম।সংগঠনের আহ্বায়ক মলয় কান্তি সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক কানাইলাল সরকার, প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, পিংকু চৌধুরী, উত্তম কুমার চৌধুরী, কামরান চৌধুরী, অনুপম তালুকদার, সংবর্ধিত শিক্ষার্থী সন্দ্বীপ দাশ ও কাবেরী দাশ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন মৃণাল কান্তি দাস ও প্রিয়াংকা দাশরায়।আলোচনা সভা শেষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও বই দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লিংকন দাস, আবুল আজাদ কালাম, শীলা, বিথী, পপি কর, মিঠু দেব প্রমুখ।