শাল্লাবাসীর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বসবাসরত শাল্লা উপজেলাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন।আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী আবদুল্লাহ-আল-হোসাইনী, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ। পরে মলয়কান্তি সরকারকে আহ্বায়ক এবং কামরান চৌধুরী কাশেম, উত্তম কুমার চৌধুরী ও সপেন্দ্র কুমার সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্যবিশিষ্ট ‘সিলেটস্থ শাল্লা উন্নয়ন পরিষদ’ নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা শিগগিরই একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন বলে সভায় জানিয়েছেন।