শাল্লায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় খাসজমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সুকেশ দাস ও রামজয় বৈষ্ণবের মধ্যে গ্রামের পাশের কিছু খাসজমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। তাঁদের মধ্যে রামজয় বৈষ্ণব (৫৫) ও তাঁর ছেলে বিশ্ব বৈষ্ণবকে (২৫) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রতিন্দ্র দাস (৩৫) ও পরেশ দাসকে (৫৬) শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানিয়েছেন, খাসজমি নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।