শাল্লায় দুুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে। উপজেলার সদর ইউনিয়নের কামারগাঁও গ্রামে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারগাঁও গ্রামের আমির হোসেন এবং সামসু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও ঝগড়া হয়েছে। এর জের ধরে এক পক্ষের কিছু লোক দুই বছর ধরে গ্রামছাড়া আছে। গতকাল সকালে গ্রামছাড়া লোকজন সংঘবদ্ধ হয়ে গ্রামে ঢোকার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছয়জনকে গ্রেপ্তার করে।