শাল্লায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গতকাল মঙ্গলবার নৌকাডুবিতে ইমা নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন। ইমা উপজেলা সদরের রহমতপুর গ্রামের মজুন মিয়ার মেয়ে।স্থানীয় নোয়াগাঁও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অপু দাস বলেন, গতকাল সকালে উপজেলার রহমতপুর গ্রাম থেকে ২০-২৫ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে সদরের বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস করতে আসছিল। পথে নোয়াগাঁও খেলার মাঠের পাশে এসে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ইমা পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। নৌকা থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে সৃষ্টি ও মীম নামের দ্বিতীয় শ্রেণীর আরও দুই শিক্ষার্থী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।