শাল্লায় বিদ্যুতের দাবিতে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে গতকাল সোমবার বিদ্যুতের দাবিতে আধা বেলা হরতাল পালিত হয়েছে। এ সময় দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ট্রান্সফরমার বিকলসহ নানা কারণে দিনের পর দিন উপজেলায় বিদ্যুৎ থাকে না। তার ওপর আছে সীমাহীন লোডশেডিং। বারবার দাবি জানানোর পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
বিদ্যুতের দাবিতে বাজারের ব্যবসায়ী সমিতির আহ্বানে গতকাল সোমবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত উপজেলা সদরে হরতাল পালিত হয়। এ সময় বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ব্যাপারে কথা বলার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দিরাই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আওলাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগযোগ করলেও তিনি ফোন ধরেননি।