শাল্লায় মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলা মিলনায়তনে ‘মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনীমোহন দাস। উপজেলার গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্ত কুমার সরকারের সভাপতিত্বে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক জাফর ইকবাল, সজল সরকার, আরিফ মোহাম্মদ দুলাল, নিহার চৌধুরী, হরিপদ দাস, কাসেম আলী প্রমুখ। সভায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।