শাল্লায় সমস্যার শেষ নেই
প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পেয়ে সুনামগঞ্জের হাওর অধ্যুষিত শাল্লা উপজেলার লক্ষাধিক মানুষের দুর্ভোগের শেষ নেই। যোগাযোগ-বিড়ম্বিত ওই উপজেলার মানুষ শিক্ষা, চিকিৎ সা ও ব্যবসাসহ সব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।বর্ষায় নাও, হেমন্তে পাও: স্বাধীনতার চল্লিশ বছরেও নির্মিত হয়নি শাল্লা থেকে পার্শ্ববর্তী দিরাই উপজেলা হয়ে জেলা শহরে যোগাযোগ স্থাপনকারী অতি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির। ফলে জেলা শহর সুনামগঞ্জ কিংবা বিভাগীয় শহর সিলেটে যাতায়াতের একমাত্র উপায় অনেকটা ‘বর্ষায় নাও, হেমন্তে পাও’। যোগাযোগ-বিড়ম্বনার কারণে এ অঞ্চলের উৎ পাদিত সম্ভাবনাময় ধান, সবজি ও মাছ বাইরে রপ্তানি করা সম্ভব হচ্ছে না।গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়ক ছাড়াও উপজেলার অভ্যন্তরীণ রাস্তাঘাটগুলোও এখন পর্যন্ত নির্মিত হয়নি। বিষয়টি স্বীকার করে শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনীমোহন দাস প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সাংসদের উদ্যোগী ভূমিকার কারণে সম্প্রতি একনেকে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে দিরাই-শাল্লা সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি অনুমোদিত হয়েছে। অর্ধেক কাজ শেষও হয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে সংযোগ সড়কের কাজ পুরোপুরি শেষ হবে।’চারটি সেতু হবে কবে?: উপজেলাবাসীকে দুই ভাগ করে রেখেছে দাড়াইন নদী। এক ভাগের মানুষকে নদী পাড়ি হয়ে উপজেলা সদর এবং একইভাবে অপর ভাগের মানুষকে জেলা শহরে যেতে হয়। তাই নদীর ওপর কোনো সেতু না থাকায় পুরো উপজেলাবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। এলাকাবাসীর দাবি, উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজার, জয়পুর, বাহাড়া, মুক্তারপুর এই চারটি স্থানে নদী পারাপারের জন্য সেতু নির্মাণ করা হোক। সমস্যার শেষ নেই : উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎ সক না থাকায় চিকিৎ সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষেরা। তীব্র খাবার পানির সংকটের পাশাপাশি রয়েছে ভয়াবহ মাদক সমস্যা। দিন দিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সংখ্যা বেড়েই চলছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যার কথা স্বীকার করে উত্তরণের জন্য আন্তরিক চেষ্টা করছেন বলে জানিয়েছেন। ইয়ারাবাদ গ্রামের মো. সাইফুর রহমান বলেন, ‘শাল্লায় সমস্যার শেষ নেই। স্থানীয় সাংসদ থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কখনোই কাজ করেননি। অথচ ভোটের বেলায় ঠিকই।ৎ স্থানীয় সাংসদের আশ্বাস: গত ৩১ জুলাই উপজেলা সদরের কোর্ট প্রাঙ্গণে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা দেন স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় তিনি শাল্লার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে উপস্থিত মানুষজনদের আশ্বাস দেন।এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমান সরকারের আমলেই শাল্লা উপজেলার মানুষের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। আগামী বছর দিরাই থেকে শাল্লা গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি অভ্যন্তরীণ রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি নদীতে সেতুও নির্মাণ করা হবে।