শাশুড়ি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শনিবার গৃহবধূ হত্যার অভিযোগে তাঁর শাশুড়ি নাসিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার গিলাবাদ গ্রামের পোশাক কারখানার শ্রমিক রুবেল ও তাঁর মা নাসিমা বেগম গত ১৫ জুলাই দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূ শিল্পীকে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।