শাশুড়িকে কুপিয়ে হত্যার দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে স্বপ্না বেগম (২৫) নামের এক নারী শাশুড়ি আসমা বেগমকে (৫০) কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। স্বপ্না গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হুসাইন মোহাম্মদ ফজলুল বারীর কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।
গত মঙ্গলবার রাতে পৌর শহরের আমলাপাড়ার নিজ বাড়ির শৌচাগার থেকে আসমা বেগমের দ্বিখণ্ডিত লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহত ব্যক্তির ছেলে জাকির হোসেনকে। গত বুধবার সন্ধ্যায় জাকিরের স্ত্রী স্বপ্না থানায় আত্মসমর্পণ করেন।
স্বপ্নার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামে। তিন বছর আগে জাকির হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়।
ভৈরব থানার জ্যেষ্ঠ এসআই মিজানুর রহমান বলেন, স্বপ্না শাশুড়িকে খুনের দায় স্বীকার করেছেন। জাকির হোসেন বলেন, ‘নানা বিষয় নিয়ে মায়ের সঙ্গে আমার স্ত্রীর অমিল ছিল। কিন্তু এই কারণে সে মাকে খুন করতে পারে, এমন ধারণা ছিল না।’