শাশুড়িকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরের দেউল গ্রামে এক গৃহবধূ তাঁর শাশুড়িকে পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তাঁর শাশুড়ি মারা যান। এ ঘটনায় বাদী হয়ে ওই গৃহবধূর বিরুদ্ধে তাঁর স্বামী মামলা করেছেন। নিহতের নাম খাতেমন বেওয়া (৬৫)।নিহতের ছেলে এনামুল হক অভিযোগ করেন, সাত মাস আগে বিরামপুরের সন্দলপুর গ্রামের এমাজ উদ্দিনের মেয়ে পারুল বেগমের (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর মা অসুস্থ ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী তাঁর মাকে দেখতে পারতেন না। গত ২৯ সেপ্টেম্বর রাত আটটার সময় এনামুল পাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মায়ের চিৎকার শুনে তিনি বাড়িতে আসেন। তিনি সেখানে এসে তাঁর মাকে অগ্নিদগ্ধ অবস্থায় পান। এ সময় বাড়িতে এসে তিনি তাঁর স্ত্রীকে পাননি।পরদিন সকালে তিনি তাঁর মাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খাতেমন তাঁর সন্তানদের জানান, তিনি বিছানায় শুয়ে থাকা অবস্থায় পারুল তাঁর শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর পারুল বাবার বাড়ি চলে যান।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শে খাতেমন বেওয়াকে বাড়িতে নিয়ে যাওয়ার পর গতকাল তিনি মারা যান।