শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু কিনে না দেওয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে জামাতা মো. আলমগীর হোসেনকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

আলমগীরের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মোবারকপুর গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১ মার্চ রাতে সদর উপজেলার মোবারকপুর গ্রামে ফাতেমা আক্তারকে মেয়ের জামাই আলমগীর হোসেন ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন ফাতেমার ছেলে রাসেল মিয়া বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই এ রায় দেন।