শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাতাকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান এ সাজা দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম রোমান মিয়া (২৫)। মামলার নথি এবং আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালে সদর উপজেলার গিলন্ড গ্রামের আবুল কালামের মেয়ে ঊর্মি আক্তারকে বিয়ে করেন রোমান মিয়া। বিয়ের পর তিনি স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে ঊর্মি বিয়ের প্রায় আট মাস পর বাবার বাড়ি চলে যান এবং রোমানের কাছে তালাকের নোটিশ পাঠান। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৪ সালের ১৯ এপ্রিল রাতে রোমান শ্বশুরবাড়িতে গিয়ে ঊর্মিকে মারধর শুরু করেন। একপর্যায়ে ঊর্মিকে ছুরিকাঘাত করার চেষ্টা করলে তাঁর মা নাজমা বেগম (৪০) বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজমা বেগমের পেটে ছুরিকাঘাত করেন রোমান।